সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ ঘোষণা ফ্রান্স-সৌদি আরবের

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) বাস্তবায়ন করতে জাতিসংঘ, ফ্রান্স এবং সৌদি আরবের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল, তা শেষ হয়েছে।

সম্মেলন শেষে অন্য দেশগুলোর মতামত সাপেক্ষে ইসরায়েলের উদ্দেশ্যে ‘রেড লাইন’ ঘোষণা করেছে দুই আয়োজক দেশ ফ্রান্স এবং সৌদি। আর সেই ‘রেড লাইন’ হলো পশ্চিম তীরে ইসরায়েলের সম্প্রসারণ কার্যক্রম। সম্মেলন শেষে এক যৌথ ঘোষণাপত্রে ফ্রান্স এবং সৌদি আরব বলেছে, ‘ইসরায়েলকে অবশ্যই অনতিবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং গাজায় বন্দি সব ইসরায়েলি জিম্মির মুক্তি নিশ্চিত করতে হবে।

সম্মেলনের আগে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য ও পর্তুগাল।সোমবার ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধিদলের সদস্য ড্যানি ডেনন বৈশ্বিক এই সম্মেলনকে ‘সার্কাস’ উল্লেখ করে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এই সম্মেলনে কোনো কাজ হবে বলে আমাদের মনে

হয় না এবং আমরা মনে করি, সন্ত্রাসবাদকে পুরস্কৃত করতে এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।’

তবে আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ‘আমরা চাই, (আল-আকসা অঞ্চলে) পাশাপাশি দুটি রাষ্ট্র থাকবে। একটি রাষ্ট্র হবে ইসরায়েল, যা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে; অন্য রাষ্ট্রটি হবে ফিলিস্তিন, যা ইসরায়েলকে স্বীকৃতি দেবে। আমাদের একমাত্র দাবি আল-আকসা
অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান নীতির বাস্তবায়ন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com