সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সবজি পোলাও রান্নার সহজ রেসিপি

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

পোলাওয়ের সঙ্গে রং-বেরঙের সবজি থাকলে দেখতে যেমন সুন্দর লাগে, পুষ্টিও মেলে বেশ। আর খেতে সুস্বাদু তো বটেই। বাসায় থাকা বিভিন্ন সবজি দিয়েই রাধতে পারেন সুস্বাদু সবজি পোলাও। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ:
পোলাওয়ের চাল (বাসমতী হলে ভালো) -৫০০ গ্রাম
ফুলকপি এক কাপ
ব্রোকলি আধা কাপ
গাজর (কিউব করে কাটা)আধা কাপ
আলু (কিউব করে কাটা) আধা কাপ
মটরশুঁটি আধা কাপ
সবজির স্টক সাড়ে তিন কাপ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
জিরা বাটা ১ চা চামচ
পোস্তদানা বাটা ১ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
লেবুর রস ২ টেবিল চামচ
চিনি ১ চা চামচ
দুধ আধা কাপ
কাঁচামরিচ ১০-১২টি
তেল আধা কাপ
লবঙ্গ, ৪টি দারুচিনি
তেজপাতা ২টি এলাচ
ঘি ৩ টেবিল চামচ।

 

প্রণালি : প্রথমে ফুটন্ত পানিতে লবণ দিয়ে সব সবজি আলাদাভাবে আধা সেদ্ধ করে নিতে হবে। এরপর চাল ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিয়ে একটি পাত্রে তেল গরম করে তাতে গরম মসলা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে অন্যসব বাটা মসলা কষিয়ে সবজির স্টক দিতে হবে।

পানি ফুটে উঠলে লেবুর রস ও চাল দিতে হবে। পানি শুকিয়ে এলে দুধ, চিনি ও কাঁচামরিচ দিয়ে ৫-৭ মিনিট অল্প আঁচে রাখতে হবে। সবশেষে সব সবজি দিয়ে, সবজির ওপর ঘি দিয়ে ২০-২৫ মিনিট দমে রাখতে হবে। এরপরই তৈরি সুস্বাদু সবজি পোলাও।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com