পৃথক সড়ক দুর্ঘটনায় আট স্থানে ৯ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত—
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মোবারকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল মোত্তালেবের ছেলে।
ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে গিয়ে পিকআপের চালকসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।মৃতরা হলেন সোমভাগ ইউনিয়নের দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন ও চাপিল গ্রামের সৈকত হোসেনের ছেলে মনির হোসেন।
ফেনী : ফেনীতে ট্রাকের ধাক্কায় কাভার্ড ভ্যানের হেলপার রুবেল (২৮) ঘটনাস্থলে নিহত হয়েছেন। গতকাল সোমবার চট্টগ্রাম মহাসড়কের মহিপালের চাড়িপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল কুমিল্লার মতলব থানার শিবপুর গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ট্রাকচাপায় জিসানুর রহমান নোহান নামের এক ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার চররুহিতা ইউনিয়নের কাঞ্চনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোহান চররুহিতা গ্রামের নাসিরুদ্দিনের ছেলে।
নাটোর : নাটোরে সড়ক দুর্ঘটনায় মজনু নামে একজন নিহত হয়েছেন।
গত রবিবার নাটোর শহরের ছায়াবানী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মজনু বানাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার মফিজ আলীর ছেলে নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত রাজীব হোসেন (২০) উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পাবনা : পাবনার চাটমোহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব হোসেন (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছেনিহত মাহবুব ভাঙ্গুড়া উপজেলার মণ্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের মহসিন আলীর ছেলে।স্বরূপকাঠি (পিরোজপুর) : স্বরূপকাঠি-ঢাকা রুটে বাসের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল কাদের।