সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আজ থেকে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ বন্ধ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
আজ থেকে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ বন্ধ
আজ থেকে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ বন্ধ

কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতে নয় মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল দ্বীপটিতে ভ্রমণের শেষ দিন ছিল পর্যটকদের।

পর্যটন মৌসুমের মাঝপথে এমন সিদ্ধান্তে দ্বীপের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা চরম হতাশ হয়ে পড়েছেন। হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি এমএ রহিম জিহাদী বলেন, ‘‘এভাবে আকস্মিকভাবে পর্যটক প্রবেশ বন্ধ হয়ে গেলে দ্বীপের হাজার হাজার মানুষ জীবিকা সংকটে পড়বেন। অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় দেওয়া উচিত ছিল।’’

সি-ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘‘অন্তত আরো কিছুদিন সময় দেওয়া হলে ব্যবসায়ীরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারতেন।’’

স্থানীয় বাসিন্দা তৈয়ব উল্লাহ বলেন, ‘‘শুধু দুই মাসের পর্যটন মৌসুমের আয় দিয়ে পুরো বছর চলা সম্ভব নয়। আমরা সরকারের কাছে এই নিষেধাজ্ঞা শিথিল করার অনুরোধ জানাচ্ছি।’’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com