মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দুই শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দুই শিশুসন্তানসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গত শুক্রবার রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. তুহিন হোসাইন (৩৮), তাঁর স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, এসি বিস্ফোরণের ঘটনায় তুহিনের শরীরের ৪৭ শতাংশ, ইবা আক্তারের ১৫ শতাংশ, তাওহীদের ৮ শতাংশ ও তানভীরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com