সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সৌদি-পাকিস্তান চুক্তি বদলে দিচ্ছে আঞ্চলিক ভূ-রাজনীতি

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি (এসএমডিএ) স্বাক্ষরিত হয়েছে, তার মধ্য দিয়ে কার্যত আঞ্চলিক ভূ-রাজনীতি বদলে যাচ্ছে। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

প্রায় আট দশক ধরে চলা দুই দেশের সম্পর্কের জন্য এটি একটি যুগান্তকারী মুহূর্ত। চুক্তিটি এমন সময় হয়েছে, যখন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি অস্থির।

ওয়াশিংটন ডিসিভিত্তিক স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ ফেলো আসফান্দিয়ার মীর বলেন, পাকিস্তান স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বজায় রেখেছিল, তবে সত্তরের দশকে তা ভেঙে পড়ে।

চুক্তিতে কোনো পারমাণবিক ছাতা বা বর্ধিত প্রতিরক্ষা ব্যবস্থার ইঙ্গিত নেই।তবে রাজনৈতিক ও প্রতিরক্ষা সমন্বয় আরো গভীর হবে এবং উভয় দেশের সামরিক সক্ষমতা বাড়বে নিঃসন্দেহে। তাই এই চুক্তি আঞ্চলিক নিরাপত্তা, ভারত-পাকিস্তান সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের জটিল ভূ-রাজনীতিতে নতুন দিকনির্দেশনা যোগ করবে। সূত্র : আলজাজিরা

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com