মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গৃহবধূর আত্মহত্যা

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

মীরসরাইয়ে লিমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। পরে লাশ উদ্ধার করেছে মীরসরাই থানা পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের তাকিয়াপাড়ার হাসমত আলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটেছে। লিমা আক্তার ওই বাড়ির দিদারুল আলমের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী দিদারের সাথে লিমার পারিবারিক কলহ চলে আসছিল। তিনি এ কারণে ঘরে রাখা ঘাস মরার বিষ পান করেন বলে ধারণা স্থানীয়দের। বিষপান করে ঘরে ছটফট করলে বাড়ির লোকজন তাকে দ্রুত মীরসরাই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।

খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য গোপাল চন্দ্র চৌধুরী বলেন, ‘আমার ওয়ার্ডের হাসমত আলী বাড়ির এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার খবর শুনেছি। তবে কী কারণে বিষপান করেছে তা নির্দিষ্ট করে বলতে পারছি না। গৃহবধূর পাঁচ বছরের একটি বাচ্চা রয়েছে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) দ্বীপ্তেশ রায় বলেন, ‘খবর পেয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যাই। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে লাশ থানায় নিয়ে আসা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।’

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিফাত সুলতানা বলেন, ‘মঙ্গলবার বিকেলে এক নারী রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। ওই নারীর মুখ থেকে গন্ধ বের হওয়ায় ধারণা করছি, সে বিষপান করেছে।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com