কক্সবাজারের উখিয়ায় ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে একটি বন্যহাতিকে হত্যা করা হয়েছে। গত বুধবার সকালে দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের সদর বিটের আওতাধীন দোছড়ি রফিকের ঘোনা নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হাতি হত্যার দায়ে বন বিভাগ গতকাল বৃহস্পতিবার দুই কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদিকে গত এক বছরে জেলার সীমান্ত এলাকা উখিয়া ও টেকনাফে অন্তত চারটি বন্যহাতির মৃত্যু হয়েছে।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান জানান, কৃষক আবু তাহের ও তার ছেলে বন বিভাগের পাহাড় কাটা জমিতে ধানক্ষেত করে তা রক্ষার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিল।