মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১০ জন

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

জেলার চন্দনাইশ উপজেলায় গ্যাস সিলিন্ডারের একটি দোকানে বিস্ফোরণে দশ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলিন্ডার থেকে গ্যাস খালি করার সময় জ্বলন্ত সিগারেট থেকে আগুন লেগে এ বিস্ফোরণ ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৬টা ৫০ মিনিটে গ্যাস সিলিন্ডারের দোকান ও গুদামে বিস্ফোরণজনিত অগ্নিকা-ের সংবাদ পৌঁছে তাদের কাছে। ফায়ার কর্মীরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ শ্রমিক ও দোকানিসহ ১০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫) এবং শ্রমিক সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) এবং মোহাম্মদ ছালে (৩৩)। তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।আহতদের প্রত্যেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। ওই দোকানে গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হয়। দোকানের ভেতরেই সিলিন্ডার জমা রেখে সেটিকে গুদাম হিসেবেও ব্যবহার করা হয়। সেখানে সিলিন্ডার থেকে গ্যাস আনলোড করার সময় এক শ্রমিকের মুখে ছিল জ্বলন্ত সিগারেট। সেই সিগারেট থেকে আগুন লেগে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com