মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

তামাক আইন সংশোধন চায় চিকিৎসকবৃন্দ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
মানুষের রোগ ও মৃত্যু কমাতে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ডায়বেটিক সমিতির (বাডাস) শতাধিক চিকিৎসক। মঙ্গলবার স্বাস্থ্য, অর্থ এবং বাণিজ্য উপদেষ্টাকে পাঠানো এক পত্রে এ দাবি জানান বাডাস সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খান, বারডেম মহাপরিচালক অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান ও ডেন্টাল সার্জারি বিভাগের ভিজিটিং প্রফেসর অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীসহ বারডেম হাসপাতালের শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।

এ বিষয়ে ড. অরূপরতন চৌধুরী বলেন, দেশে মানুষের মাঝে তামাক ব্যবহারজনিত রোগ বাড়ছে, যা দেশের হাসপাতালগুলোতে ভারাক্রান্ত করে ফেলছে। একই সঙ্গে বাড়ছে আকাল মৃত্যু এবং ব্যক্তিগত চিকিৎসা ব্যয়।

মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১, মাদক-অস্ত্র উদ্ধারপরোক্ষ ধূমপানেও প্রতিবছর ২৬ হাজার অধূমপায়ী (সিংহভাগই শিশু ও নারী) প্রাণ হারায়।তামাক খাত থেকে প্রাপ্ত রাজস্বের চাইতে তামাকজনিত রোগের চিকিৎসায় প্রায় ৮ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়। তামাকের আগ্রাসনে স্বাস্থ্য খাতে চাপ ও রোগের চিকিৎসা ব্যয় নির্বাহে ব্যক্তি এবং পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা হতে উত্তোরণে কার্যকর তামাক নিয়ন্ত্রণ জরুরি।

অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষর জনস্বাস্থ্য সুরক্ষায় একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে, তরুণদের তামাকসহ সকল ক্ষতিকর নেশা থেকে সুরক্ষা প্রদানে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের আহ্বান জানানো হয়েছে চিঠিতে।

বলা হয়েছে, এতে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয়ের স্বাক্ষরিত ঘোষণা বাস্তবায়ন ত্বরান্বিত হবে এবং প্রধান উপদেষ্টা সুস্থ-সবল প্রজন্ম গড়তে তামাক নিয়ন্ত্রণের প্রতি গুরুত্বারোপ করেছেন, সে বিষয়টিও অর্জন করা যাবে।

ঝিনাইদহে গভীর রাতে ২ কৃষকের ৫ গরু চুরির অভিযোগচিকিৎসকদের পক্ষ থেকে উত্থাপিত সুপারিশে বলা হয়েছে, সকল পাবলিক প্লেস শতভাগ ধূমপানমুক্ত রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা কেন্দ্রের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করতে হবে। শিশু, কিশোর-তরুণ ও দরিদ্রদের তামাকের নেশা কমাতে বিড়ি-সিগারেটের একক শলাকা বিক্রির নিষিদ্ধ করতে হবে। ই-সিগারেট, ভেপ, ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যহানীকর পণ্য বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। তামাকজাত দ্রব্যের মোড়ক, কৌটায় ও কার্টুনে সচিত্র সাস্থ্য সতর্কবাণীর পরিধি বৃদ্ধি করতে হবে।

উল্লেখ্য, বাডাস ও মানস যৌথ চুক্তি স্বাক্ষরের ভিত্তিতে তামাক নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com