মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর তিনজন মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
মৃত বিমলা রানীর ভাগনি শিল্পী রানী নিউজবাংলাকে বলেন, ‘বিদ্যুতের তার বাড়ির কলাপসিবল গেট দিয়ে টানা ছিল। কোনো কারণে ওই তার থেকে গেট বিদ্যুতায়িত হয়। বৃষ্টির মধ্যে ড্রেন পরিষ্কারের সময় গেটটি ধরে ফেলেন আমার মামি বিমলা রানী। এতে তিনি প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অন্যরা।’

মৃত ব্যক্তিরা হলেন মনি রানী ঘোষ, বাসন্তি রানী ঘোষ ও বিমলা রানী ঘোষ।নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা নাজমুল হোসেন।

মৃত বিমলা রানীর ভাগনি শিল্পী রানী নিউজবাংলাকে বলেন, ‘বিদ্যুতের তার বাড়ির কলাপসিবল গেট দিয়ে টানা ছিল। কোনো কারণে ওই তার থেকে গেট বিদ্যুতায়িত হয়। বৃষ্টির মধ্যে ড্রেন পরিষ্কারের সময় গেটটি ধরে ফেলেন আমার মামি বিমলা রানী। এতে তিনি প্রথমে বিদ্যুস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অন্যরা।’১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান নিউজবাংলাকে জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দ্রুত তাদের বাড়ি থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘তিন গৃহবধূর মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com