প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে আপনার এই উচ্চপদে অধিষ্ঠিত হওয়া আপনার প্রতি নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিত যে আপনার দক্ষ নেতৃত্ব এবং নির্দেশনায় নেপাল এবং নেপালের জনগণ শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে অগ্রসর হতে থাকবে।নেপালের সঙ্গে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার বন্ধন আরো জোরদার করতে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলেও শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।








