গতকাল শুক্রবার কক্সবাজার প্রেস ক্লাব আয়োজিত এক সংবর্ধনাসভায় হাসান হাফিজ এসব কথা বলেন।জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুই দিনের সফরে কক্সবাজার আসা উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।জাতীয় প্রেস ক্লাব সভাপতি বলেন, ‘ক্লাবের ৭০ বছরের ইতিহাসে এই প্রথম ঢাকার বাইরে ক্লাব ব্যবস্থাপনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হলো। আর তাই এই সভা করা হয়েছে আমাদের সবার গর্বিত স্থান বিশ্বের অন্যতম দীর্ঘতম সাগরপারের পর্যটন শহর কক্সবাজারে।’








