গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস র্যান্ডেল বলেন, ‘বাংলাদেশ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, হলি সি আপনাদের পাশে রয়েছে এবং একটি অবাধ, সুষ্ঠু, ন্যায়সংগত ও স্বচ্ছ প্রক্রিয়া কামনা করে।’
তিনি ঢাকায় ভ্যাটিকান দূতাবাসে পোপ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠানে ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ জ্যাকব কোভাকাদ উপস্থিত ছিলেন।আন্তর্ধর্মীয় সংলাপে অংশ নিতে তিনি ৬ থেকে ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি জাতীয় মসজিদ পরিদর্শন, ইসলামী পণ্ডিতদের সঙ্গে সাক্ষাৎ, হিন্দু মন্দির এবং ঢাকার একটি বৌদ্ধ প্যাগোডা পরিদর্শন করেন।রাষ্ট্রদূত র্যান্ডেল বলেন, হলি সি কোনো রাজনৈতিক দল, সরকারব্যবস্থা বা ব্যক্তিকে সমর্থন করে না এবং কোনো নির্দিষ্ট নির্বাচনী ফলাফল কামনা করে না। তিনি বলেন, ‘বাংলাদেশের নাগরিক—প্রায় পাঁচ লাখ খ্রিস্টান, ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট—অন্যদের মতোই তাদের বিবেক অনুযায়ী ভোট দেবেন।








