মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চার্লি কার্ককে গুলি করে হত্যা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কনজারভেটিভ অ্যাকটিভিস্ট চার্লি কার্ক। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রভাবশালী মিত্র ছিলেন। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আউটডোর ডিবেট আয়োজনের জন্য পরিচিত ছিলেন তিনি। এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প ‘এই নৃশংস হত্যাকা-ে শোকার্ত এবং ক্ষুব্ধ’ বলে জানিয়েছেন। তিনি এটাকে ‘আমেরিকার জন্য একটি অন্ধকার মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।

এই ভিডিও বার্তায় তিনি আরো বলেছেন, তার প্রশাসন ‘এই নৃশংসতা ও অন্যান্য রাজনৈতিক সহিংসতায় অংশ নিয়েছেন এমন প্রতিটি ব্যক্তিকে খুঁজে বের করবে।’ ‘উগ্র বামপন্থী রাজনৈতিক সহিংসতা অনেক নিরীহ মানুষকে আঘাত করেছে,’ বলে উল্লেখ করেন তিনি। গত বছর তাকে হত্যার চেষ্টা এবং ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে হত্যার কথাও উল্লেখ করেছেন ট্রাম্প। দেশটির এই গভীর রাজনৈতিক বিভক্তির জন্য ট্রাম্প বরাবরই ‘উগ্র বামপন্থীদের’ দোষ দিয়ে বিতর্কের জন্ম দিচ্ছেন।সমালোচকরা যুক্তি দিয়েছেন তার এমন সব বক্তব্য রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছে। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানিয়েছেন, আগেই আটক এক সন্দেহভাজনকে মুক্তি দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন ছাদ থেকে গুলি করা হয়েছে। গুলি চালানোর পরে অনলাইনে পোস্ট করা একটি ভিডিও বিবিসি ভেরিফাই পরীক্ষা করে দেখেছে। অন্য আরেকটি ভিডিওতে দেখা গেছে, গুলি করার আগে ৩১ বয়সী কার্ককে গণহত্যা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে।

১৮ বছর বয়সে কার্ক টার্নিং পয়েন্ট ইউএসএ নামে একটি কনজারভেটিভ গ্রুপ প্রতিষ্ঠা করেন। তিনি এবং তার পরিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ছিলেন। ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ২০০ মিটার (১৮২ মিটার) দূরের একটি ভবন থেকে গুলি চালানো হয়েছে। নিউইয়র্ক টাইমস এবং ফক্স নিউজসহ যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলোতে এই বিবৃতি পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র অ্যালেন ট্রিয়ানের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রায় ১২টা ২০ মিনিটে প্রায় ২০০ গজ দূরের একটি ভবন থেকে গুলি চালানো হয়। আমাদের জানা মতে, ওই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তার নিরাপত্তা কর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে নিয়ে যান।’ ঘটনার পরপরই পুলিশ শিক্ষার্থীদের অবিলম্বে ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক এক্স পোস্টে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাস বন্ধ, ক্লাস বাতিল। পুলিশ তদন্ত করছে। অবিলম্বে ক্যাম্পাস ত্যাগ করুন। পুলিশের নির্দেশ অনুসরণ করুন।’ দুই জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং পরে ছেড়েও দেয়া হয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে ন্যায়বিচারে বাধার দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এই হামলার সাথে তাদের যোগসূত্র রয়েছে কি না তা এখনও স্পষ্ট না।

চার্লি কার্ক কে ছিলেন?

কার্ক ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে হাই প্রোফাইল কনজারভেটিভ অ্যাকটিভিস্ট এবং মিডিয়া ব্যক্তিত্বদের একজন। একইসাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন বিশ্বস্ত সহযোগী। ২০১২ সালে ১৮ বছর বয়সে কার্ক ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ এর প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি ছাত্র সংগঠন যেটির লক্ষ্য উদারপন্থী যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে রক্ষণশীল আদর্শ ছড়িয়ে দেওয়া। ট্রান্সজেন্ডার পরিচয়, জলবায়ু পরিবর্তন, বিশ্বাস এবং পারিবারিক মূল্যবোধের মতো বিষয়গুলো নিয়ে ছাত্রদের সাথে বিতর্কের ক্লিপ তার সোশ্যাল মিডিয়া এবং দৈনিক পডকাস্টে প্রায়ই শেয়ার করা হতো। কার্ক বিবাহিত ছিলেন এবং ছোট দুইজন সন্তান আছে তাদের। সূত্র : নিউইয়র্ক টাইমস, বিবিসি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com