পরিবেশ পরিস্থিতি দেখে মনে হয়, এই পৃথিবীতে দিন দিন মানুষের মূল্য কমে যাচ্ছে। কমে যাচ্ছে মানুষের জীবনের মূল্যও।তাই তো এখন মানুষ হত্যা করা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষের মনুষ্যত্ব এতটা নিচে নেমে গেছে যে, সাধারণ বিষয়েও একে অপরকে হত্যা করে ফেলছে বা হত্যা করার সিদ্ধান্ত নিচ্ছে।








