গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (৩৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ২টায় টঙ্গীর স্থানীয় শৈলারগাতি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম শেরপুরের সামেদ আলীর ছেলে। পুলিশ জানায়, গতকাল দুপুর ২টার দিকে শৈলারগাতি এলাকার আ. কুদ্দুসের বাসায় ইলেকট্রিক কাজ করতে যান শাহ আলম।এ সময় বিদ্যুত্পৃষ্ট হন তিনি। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।








