সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অভিন্ন শ্রম আইন ও ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির দাবি শ্রমিকদের

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে
গার্মেন্টস
গার্মেন্টস

অভিন্ন শ্রম আইন ও সংস্কার, বেতনসহ ৬ মাস মাতৃত্বকালীন ছুটি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ কয়েক দফা দাবিতে আজ শুক্রবার শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টার দিকে এই সমাবেশ ও র‌্যালির আয়োজন করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে এখনো ইপিজেড ও ইপিজেডের বাইরে ভিন্ন আইন থাকায় শ্রমিকদের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব হচ্ছে, বৈষম্য বাড়ছে। এক দেশে দুই আইনের পরিবর্তে অভিন্ন গণতান্ত্রিক শ্রম আইন ও শ্রমিকদের স্বার্থে শ্রম আইন অধ্যাদেশ করার দাবি জানান তাঁরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দীন আহমেদ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রকৃত শ্রম সংস্কার ও গণতান্ত্রিক শ্রম আইনের বিকল্প নেই। সারা দুনিয়ার মতো বাংলাদেশেও প্রকট আয়বৈষম্যের কারণে শ্রমিকদের দুর্দশা বাড়ছে। শ্রম সংস্কার কমিশন শ্রমিকদের মর্যাদাপূর্ণ মজুরি, ট্রেড ইউনিয়নের অধিকার, শ্রমিকের অধিকার ও মঙ্গল নিশ্চিতে সুপারিশ তৈরির কাজ করে যাচ্ছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী, মতপ্রকাশের স্বাধীনতা ও শ্রমিকের ইউনিয়ন চর্চার বাধা দূর করার তাগিদও রয়েছে। অথচ বাংলাদেশে এখনো ইপিজেড ও ইপিজেডের বাইরে ভিন্ন আইন হয়ে শ্রমিকদের মতপ্রকাশের স্বাধীনতা খর্বিত হচ্ছে, বৈষম্য বাড়ছে। এক দেশে দুই আইনের বদলে অভিন্ন গণতান্ত্রিক শ্রম আইন প্রয়োজন।

সমাবেশ আরও বক্তৃতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান আশরাফ, শ্রমিকনেতা মিজানুর রহিম চৌধুরী, অঞ্জন দাস, নুরুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, শামীম হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা মজুরি আন্দোলনের শ্রমিক ও শ্রমিকনেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান। তাঁরা বেক্সিমকোসহ বিভিন্ন লে–অফ করা কারখানা খুলে দেওয়া এবং শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com