সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বন্যায় নয়াদিল্লি

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে
টানা বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যমুনা নদীর পানি বিপত্সীমার ওপরে চলে গেছে। এতে প্লাবিত হয়েছে ত্রাণকেন্দ্র, ভেসে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বন্যাদুর্গত এলাকা থেকে শত শত মানুষকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে জারি করা হয়েছে বন্যা সতর্কতা।

গতকাল বন্যায় আলীপুর এলাকায় সড়কের একাংশ ধসে যায়। সিভিল লাইনস অঞ্চলে গাড়ি ডুবে যায়, ভবন প্লাবিত হয়।কাশ্মীরি গেটের বিভিন্ন অংশেও পানি ঢুকে পড়েছে। গত বুধবার যানজট ও জলাবদ্ধতা ব্যাপক আকার ধারণ করে।বন্যার পানি বাঁধ উপচে ত্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর বাসিন্দাদের মধ্যে যমুনা বাজার ও যমুনা খাদার থেকে মানুষকে সরিয়ে নিয়েছে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) ও স্থানীয় প্রশাসন।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজ শুক্রবার থেকে ভারি বৃষ্টি হতে পারে।        সূত্র : এনডিটিভি

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com