মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হাসিনা-জয়ের প্রতি রেড নোটিশ জারি

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্লট জালিয়াতি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) এই চিঠি পাঠিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

দুদকের পাঠানো চিঠিতে বলা হয়, মামলার তদন্তকালে জানা গেছে, এজাহারনামীয় আসামি শেখ হাসিনা বিদেশে অবস্থান করছেন।ন্যায়বিচারের স্বার্থে তাঁর অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এমতাবস্থায় আদালতের আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা, এজাহারের কপি, চার্জশিটের কপি এবং পূরণকৃত রেড নোটিশ ফরম সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলো।

সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে পাঠানো চিঠিতেও একই কথা বলা হয়েছে। চিঠিতে মা ও ছেলের নাম, এনআইডি নম্বর, বাবা ও মায়ের নাম, পাসপোর্ট নম্বর এবং ঠিকানা দেওয়া হয়েছে।২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁর ছেলে জয় আগে থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তাঁদের পরিবারের অন্যরাও দেশের বাইরে রয়েছেন।

দুদক সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com