পুঁটি, টেংরার রসা সবজি
উপকরণ
পুঁটি ও টেংরা মাছ ৩০০ গ্রাম, কচুর মুখি ৫০০ গ্রাম, বরবটি ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুড়া ও ধনে গুড়া এক চা চামচ করে, কাঁচা মরিচ পাঁচ-ছয়টি, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ, সয়াবিন তেল চার টেবিল চামচ এবং লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
* মাছ ধুয়ে লবণ মেখে রেখে দিন। সবজি কেটে ধুয়ে রাখুন।
* তেল গরম হলে কড়াইতে পেঁয়াজ কুচি হালকা ভেজে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন।
উপকরণ
নন্দি বাইলা ৩০০ গ্রাম, কাঁঠালদানা ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনে গুঁড়া এক চা চামচ করে, কাঁচা মরিচ ফালি পাঁচ-ছয়টি, লবণ স্বাদমতো এবং সয়াবিন তেল চার টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
* কাঁঠালদানা লম্বা করে কেটে ফুটন্ত পানিতে পাঁচ মিনিট ভাপিয়ে নিন। মাছ ধুয়ে লবণ মাখিয়ে রাখুন ৩০ মিনিট। পরে আবার ধুয়ে নিন।
* কড়াইয়ে সয়াবিন তেল গরম করে বাদামি করে ভেজে আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে কাঁঠালদানা দিয়ে আবারও কষিয়ে পানি দিন।
* ফুটে উঠলে কাঁচা মাছ ও কাঁচা মরিচ দিয়ে ঢাকনাসহ রান্না করুন। এই মাছ নরম বলে বেশি নাড়াচাড়া করা যাবে না। একবার নেড়ে লবণ চেখে ঢাকনা দিয়ে আরো দু-এক মিনিট রান্না করে
নামিয়ে নিন।
আমড়ায় তারা বাইম
উপকরণ
তারা বাইম আড়াই শ গ্রাম, আমড়া দুটি, আলু দুটি, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনে গুঁড়া এক চা চামচ করে, কাঁচা মরিচ পাঁচ-ছয়টি, জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো এবং সয়াবিন তেল চার টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
* মাছ কেটে ধুয়ে রাখুন। আলু ও আমড়া লম্বা করে কেটে নিন।
* কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। এর পরে মাছ দিয়ে কষিয়ে উঠিয়ে রাখুন।
* এবার কষানো মসলায় আলু ও আমড়া দিয়ে কষিয়ে তেল ওপরে এলে পানি দিন কম করে। হয়ে এলে কষানো মাছ, কাঁচা মরিচ ফালি, জিরা গুঁড়া দিয়ে নেড়ে লবণ চেখে নামিয়ে নিন।
ভাজা কই মাছের রসা
উপকরণ
দেশি কই মাছ ছয়টি, আলু দুটি, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনে গুড়া এক চা চামচ করে, জিরা গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ পাঁচ-ছয়টি, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ, লেবুর রস এক চা চামচ এবং সয়াবিন তেল চার টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
* মাছ লবণ, হলুদ ও লেবুর রস মাখিয়ে আধাঘণ্টা রেখে দিন। এরপর ফ্রাইপ্যানে তেল গরম করে লালচে করে ভেজে তুলে নিন।
* এই তেলে মোটা কুচি করা আলু লবণ ও হলুদ মাখিয়ে বাদামি করে ভেজে নিন।
* কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ এবং সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। এরপর আলু দিয়ে আবার কষিয়ে পরিমাণমতো ঝোলের পানি দিন।
* ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে ঢাকনাসহ রান্না করুন পাঁচ থেকে সাত মিনিট। পরে কাঁচা মরিচ, ধনেপাতা কুচি ও জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে দু-তিন মিনিট রান্না করে লবণ চেখে নামিয়ে নিন।
চিচিঙ্গায় মেনি মাছ
উপকরণ
চিচিঙ্গা ৫০০ গ্রাম, মেনি মাছ ৩০০ গ্রাম, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনে গুঁড়া এক চা চামচ করে, কাঁচা মরিচ ফালি পাঁচ-ছয়টি, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ এবং লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
* চিচিঙ্গা খোসা ফেলে লম্বা করে কেটে ধুয়ে নিন। মাছ ধুয়ে নিন।
* হাঁড়িতে পানি ফুটে উঠলে চিচিঙ্গা ভাপিয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে উঠিয়ে রাখুন।
* এবার চিচিঙ্গা দিয়ে সামান্য কষিয়ে পরিমাণমতো ঝোলের পানি দিন। এরপর কষানো মাছ দিয়ে কাঁচা মরিচ ফালি ও ধনেপাতা কুচি দিয়ে আবারও সামান্য নেড়ে হয়ে এলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।