মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ট্রেনে ধাক্কায় ট্রাক মালিক -চালক নিহত

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কায় ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে মহানগরীর দাক্ষিণখানে অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত দেড়টার দিকে একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন।

পরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com