তবে বক্তারা মনে করেন, শুধু স্থানীয় উদ্যোগ যথেষ্ট নয়। বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে প্রকৃত অংশীদার হিসেবে এগিয়ে আসতে হবে এবং বিনিয়োগ ও প্রণোদনার মাধ্যমে টেকসই কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখতে হবে।সোমবার (১৮ আগস্ট) রাজধানীর সিক্স সিজন হোটেলে ‘বাংলাদেশের পোশাকশিল্পে টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক এক সভায় এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানের আয়োজন করে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া। এতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) অংশ নেয়।








