মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

২২ দলের বৈঠক যা দাবি

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করা ১৪ দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।এ সময় জুলাই ঐক্যর পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বিগত সাড়ে ১৫ বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করা ১৪ দল এবং জাতীয় পার্টি এই রাজনৈতিক শক্তিগুলোও দায়মুক্তি পেতে পারে না।অবিলম্বে এসব দলের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধকরণ এবং বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা।এ সময় ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণা পত্রের দাবিও জানান তারা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com