সার্বিক উন্নয়নের জন্য সরকারের গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য আরো দক্ষ হতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘অনেক সময় প্রস্তাবিত প্রকল্পের মেয়াদ দীর্ঘায়িত হয়। এতে করে প্রকল্পের ব্যয়ের পাশাপাশি সরকারের ব্যয়ও বাড়ে। তাই প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মাঝে শেষ করার জন্য আরও বেশি তদারকির প্রয়োজন।’ এ ব্যাপারে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।