মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জুলাই সনদ ইস্যুতে আজ থেকে ফের সংলাপ শুরু

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ চূড়ান্ত ও বাস্তবায়নের রূপরেখা ঠিক করতে আজ সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেল ৩টা থেকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই সংলাপ হবে।

সংলাপে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের মহাসচিব মোমিনুল আমিন, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ এবং বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা। সংলাপে অভিন্ন ইস্যুতে মতামত প্রদানকারী ও সমমনা দলগুলোকে নিয়ে পৃথকভাবে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশন সূত্র জানায়, রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত মতামতগুলো নিয়ে গত ২৭ ও ২৮ আগস্ট ঐকমত্য কমিশনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এর আগে খসড়াটি চূড়ান্ত করতে গত ১১ আগষ্ট প্রথম দফা এবং গত ২৪ আগস্ট দ্বিতীয় দফায় বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে কমিশন।বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ আইন বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞরা সনদ গ্রহণের জন্য বিভিন্ন বিকল্প প্রস্তাব করেছেন, যার মধ্যে রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন বা একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি।উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি গঠিত সাত সদস্যবিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করে। ছয় মাস মেয়াদ শেষে কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়। আগামী ১৫ সেপ্টেম্বর কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com