সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কমিশন্ড অফিসার নেবে সেনাবাহিনী

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

প্রার্থী নির্বাচন ও পরীক্ষা পদ্ধতি : মৌখিক পরীক্ষা, আইএসএসবি ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষা হবে ২৮ থেকে ৩০ অক্টোবর ২০২৫ ডিজিএমএস কার্যালয়ে। মৌখিক পরীক্ষার দিন কল-আপ লেটার (আবেদনের সময় পাওয়া), জাতীয় পরিচয়পত্রের মূলকপি, সব একাডেমিক পরীক্ষার সনদ ও নম্বরপত্রের (এসএসসি-এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি অথবা সমমান) মূলকপি সঙ্গে রাখতে হবে। মৌখিক পরীক্ষায় পাস করলে আইএসএসবি এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার কেন্দ্র জানানো হবে।

পরীক্ষার ফল সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানসংক্রান্ত নিদের্শনাও একই ওয়েবসাইটে দেওয়া হবে।

প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা : চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ট্রেইনি অফিসার হিসেবে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ১০ সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করা প্রার্থীরা মেজর পদে কমিশন এবং বিধি মোতাবেক ‘পশ্চাৎ প্রবীণতা’ (পেছনের তারিখ থেকে হিসাব করে পদমর্যাদা) দেওয়া হবে।

মেজর পদের কর্মকর্তারা সরকার নির্ধারিত বিভিন্ন সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা পাবেন। এ ছাড়া বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়নসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও দেওয়া হবে।

শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা : প্রার্থীকে এফসিপিএস/এফআরসিএস/ এমএস/এমডি অথবা সমমানের ডিগ্রিধারী (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত) হতে হবে। ১ জুলাই ২০২৫ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৪০ বছর।

পুরুষ প্রার্থীদের বেলায় ন্যূনতম শারীরিক যোগ্যতা—উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারণে ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীদের বেলায় উচ্চতা ৫ ফুট, ওজন ৪৯ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারণে ৩০ ইঞ্চি। সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে প্রার্থীকে ‘অযোগ্য’ হিসেবে বিবেচনা করা হবে।

আবেদনের লিংক : http://join.army.mil.bd

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com