মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে :ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে ফোন করেছেন এবং আশ্বস্ত করেছেন যে, ঘটনার পুরো তদন্ত করা হবে ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শনিবার দুপুর ১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরুল হক নুরকে ফোন করে তার শারীরিক অবস্থা জেনে পরিস্থিতি বুঝেন। এ সময় নুর প্রধান উপদেষ্টাকে সংঘর্ষের ঘটনা বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, এই ঘটনায় তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাতের কোনো সময় নুরুল নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। নুর বর্তমানে চিকিৎসাধীন, তার শরীরে কয়েকটি জখম রয়েছে এবং নাকের হাড়ও ভেঙেছে। গত শুক্রবার রাতে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মিছিলের সময় উভয় পক্ষ একে অপরকে হামলার অভিযোগ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হওয়ায় উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিপেটা, ইটপাটকেল নিক্ষেপ এবং মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়ান। আইএসপিআর জানিয়েছে, সংঘর্ষের শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন। তবে কিছু নেতাকর্মী এই অনুরোধ উপেক্ষা করে সহিংসতা চালান। তাদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও আক্রমণ হয়। সংঘর্ষের সময় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস ইউং থেকে এ তথ্য নিশ্চিত জানিয়েছেন। প্রধান উপদেষ্টা নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারকে সাহস রাখার পরামর্শ দেন। এদিকে, নুরুল হকের চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। গত শুক্রবার রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরে দুইপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে লাঠিচার্জে দলটির নেতা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দল। তারা এটিকে রাজনৈতিকভাবে ভয় দেখানোর অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে।প্রধান উপদেষ্টার শফিকুল আলম বলেন, নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রছেছেন। সেখানে তার চিকিৎসা কার্যক্রম মনিটর করার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাইকোর্টের একজন বিচারকের নেতৃত্বে তদন্ত পরিচালনা করা হবে এবং প্রয়োজনে অন্যান্য সদস্য যুক্ত করা হতে পারে। প্রেস সচিব বলেন, নুর দীর্ঘদিন ধরে ছাত্রনেতা এবং গণতান্ত্রিক আন্দোলনের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার নেতৃত্ব ও সাহস দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। প্রধান উপদেষ্টা এই সংকটময় সময়ে নুর এবং আহত সকলের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং তাদের জন্য সরকারের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই অনুষ্ঠিত হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com