সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলা বলায় বাংলাদেশি বলে ধরে নিতে হবে?

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ভিন্ন রাজ্যে বাংলাভাষী অভিবাসী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করে আন্দোলনে নেমেছে ভারতের পশ্চিমবঙ্গের শাসকদল। তখনই বাংলাভাষী এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন দেশটির সুপ্রিম কোর্ট। গত শুক্রবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘বাংলা বলার কারণে কি সরকার কাউকে বাংলাদেশি বলে ধরে নিতে পারে?’ দেশের নিরাপত্তার ওপরে জোর দেওয়ার সঙ্গে সঙ্গে শীর্ষ আদালতের ব্যাখ্যা, শুধু ভাষার জন্য কাউকে বিদেশি বলে চিহ্নিত করা যায় না। বিশেষ করে ভারতের মতো বহু ভাষাভাষীর দেশে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com