সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মানবদেহে প্রথম শূকরের ফুসফুস প্রতিস্থাপন

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

মানুষের শরীরে সফলভাবে শূকরের কিডনি প্রতিস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। শূকরের কিডনির জিনগত পরিবর্তন করে তা মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয়। গত শনিবার ৬২ বছর বয়সী এক রোগীর শরীরে চার ঘণ্টা ধরে এই কিডনি প্রতিস্থাপন হয়। ওই ব্যক্তির কিডনি বিকল হওয়ার শেষ পর্যায়ে ছিল।যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল এক ঘোষণায় এই প্রতিস্থাপনের খবর নিশ্চিত করেছে।
হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, শূকরের কিডনি মানুষের দেহে স্থাপন করার আগে তার জিনগত পরিবর্তন করা হয়েছিল। শূকরের ক্ষতিকর জিন সরিয়ে দেওয়া হয়েছিল এবং মানুষের জিন যোগ করা হয়েছিল। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, রিচার্ড স্লেম্যান নামের এক ব্যক্তির শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।দিন কয়েকের মধ্যেই ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। হাসপাতালের দাবি, এটি অর্গান ট্রান্সপ্লান্টেশন বা অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিল। একটি প্রাণীর অঙ্গ অন্য প্রজাতির প্রাণীর শরীরে প্রতিস্থাপনকে জিনোট্রান্সপ্লান্টেশন বলা হয়। সূত্র : এএফপি

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com