সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলাদেশ তো আমরা বানাইনি ভাষা এক হলে কী করতে পারি

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এখানে (পশ্চিমবঙ্গে) নাকি সব বাংলাদেশ হয়ে গেছে। পাঞ্জাবের পাশে পাকিস্তান, পাকিস্তানেরও একটা পাঞ্জাব রয়েছে, সে কথা তো বলো না। আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি। তোমাদের প্রপিতামহরা করেছে।আমাদের ভাষা যদি এক হয়, আমরা কী করতে পারি?’গত মঙ্গলবার বর্ধমানে এক প্রশাসনিক সভায় ভাষণ দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১৯৪৭ সালে স্বাধীনতা আন্দোলনের পর দেশভাগ হয়। ভারত ভাগ করতে গিয়ে বাংলা ও পাঞ্জাবকে ভাগ করেছিলেন। আন্দামান সেন্ট্রাল জেল থেকে রেপ্লিকা তুলে এনেছি, যাতে দেখা যাচ্ছে ৭০০-এর বেশি বাঙালি গ্রেপ্তার ছিলেন, যাঁরা স্বাধীনতা আন্দোলন করেন। ১০ শতাংশ ছিলেন পাঞ্জাবি।এরপর তিনি প্রশ্ন তোলেন, তাহলে পাঞ্জাবের পাশে পাকিস্তান নিয়ে কেন কোনো প্রশ্ন ওঠে না?নির্বাচন কমিশন ভোটের সময় বিজেপির হাতিয়ার হিসেবে কাজ করছে অভিযোগ তুলে মমতা বলেন, ‘নির্বাচন কমিশনকে আমি প্রণাম করি, কিন্তু বিজেপির ললিপপ হয়ে গেলে চলবে না।’পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবি, বিশেষ ভোটার তালিকা সংশোধন কার্যক্রমের নামে অনেকের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এটি আসলে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) ছদ্মবেশে করা হচ্ছে। ভাষা নিয়ে মমতা বলেন, ‘বাংলায় কথা বললে কাজ পাওয়া যায় না, হোটেলে জায়গা মেলে না, পড়াশোনার সুযোগ বন্ধ হয়ে যায়। এটা আমরা মেনে নেব না।’ সূত্র : টিভি নাইন

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com