দেশের প্রায় শতভাগ পরিবার মোবাইল ফোন ব্যবহার করে থাকে। দিন দিন বাড়ছে স্মার্টফোনের ব্যবহারও। কিন্তু সে তুলনায় বাড়ছে না কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা। দেশের মাত্র ৯.৪ শতাংশ পরিবার কম্পিউটার ব্যবহার করে থাকে।গতকাল মঙ্গলবার ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিক (এপ্রিল-জুন)’ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সেখান থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে দেখা গেছে, দেশের ৯৯ শতাংশ পরিবার এখন মোবাইল ফোন ব্যবহার করে। এর মধ্যে স্মার্টফোনের ব্যবহার সবচেয়ে বেশি।দেশের ৭৪.৯ শতাংশ পরিবার স্মার্টফোন ব্যবহার করে। এ সংখ্যা আগের প্রান্তিকের তুলনায় সামান্য বেড়েছে। আগের প্রান্তিকে স্মার্টফোন ব্যবহারকারী ছিল ৭৪.১ শতাংশ। যদিও এখনো ০.৯ শতাংশ পরিবার ল্যান্ডফোন ব্যবহার করছে।স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও কম্পিউটার ব্যবহারের হার তুলনামূলকভাবে কম। দেশের মাত্র ৯.৪ শতাংশ পরিবার কম্পিউটার ব্যবহার করে, যা আগের প্রান্তিকে ছিল ৯.২ শতাংশ। ফলে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে মোবাইল ফোনই প্রধান ভরসা।