সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

৬ লাখ চীনা শিক্ষার্থীর জন্য খুলছে যুক্তরাষ্ট্রের দুয়ার

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
অবৈধ অভিবাসী তাড়ানোর নামে আট মাস ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে রীতিমতো অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। এরই মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, শিগগিরই চীনের ছয় লাখ শিক্ষার্থীর জন্য দুয়ার খুলছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে যাচ্ছে।গত সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, ‘আমরা চীনের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসতে দেব।এটা খুবই গুরুত্বপূর্ণ, ছয় লাখ শিক্ষার্থী। এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা চীনের সঙ্গেই থাকব।’প্রসঙ্গত, অতি সম্প্রতি চীনকে শুল্ক আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন যদি যুক্তরাষ্ট্রে বিরল ভূ-চৌম্বকীয় পদার্থ রপ্তানি না করে, তাহলে দেশটির ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।সেই আলটিমেটাম নিয়ে আলোচনার মধ্যেই চীনা শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা খোলার ঘোষণা দিলেন ট্রাম্প।এদিকে ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পর তাঁর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি সমালোচনা করছে ট্রাম্পের সমর্থকদের একাংশ। সূত্র : এএফপি

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com