কর্মসূচি
জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ৮টায় বাংলা একাডেমি জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে।বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৫টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে পুরো অনুষ্ঠান।বিকেল ৪টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা, হামদ-নাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।এ ছাড়া নজরুল প্রয়াণ দিবসে আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে থাকছে বিশেষ অনুষ্ঠান। নজরুলের প্রয়াণ দিবসে এ ছাড়া দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং বেসরকারি টেলিভিশনগুলো এ উপলক্ষে সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, নাটকসহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাণী : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা জানান। তারেক রহমান বলেন, ‘কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। মহান স্বাধীনতাযুদ্ধ, নব্বইয়ের গণ-আন্দোলন ও চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় তাঁর কবিতা ও গান এ দেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে, উজ্জীবিত করেছে। যুগ যুগ ধরে অধিকারহারা মানুষকে সাহসী প্রতিবাদে উদ্দীপ্ত করবে তাঁর সাহিত্যকর্ম।’এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে এক চিরকালীন দ্রোহের প্রতীক। সাহিত্য ও শিল্পকর্মে তাঁর ছিল বহুমুখী প্রতিভা। কিন্তু তাঁর প্রধান পরিচয় তিনি কবি। তাঁর রচনা আমাদের স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করে।’