জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইমান মুনদিল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার চর গোলাবাড়ী পশ্চিম নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ইমান মুনদিল ওই এলাকার সাকিলের ছেলে।চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে রেদওয়ান ওরফে রিহান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঙ্গাবাড়ী ইউনিয়নের বাঙ্গাবাড়ী গ্রামের বাড়ির পাশে কাজলাদিঘি নামক পুকুরে এই ঘটনা ঘটে। ডুবে যাওয়া শিশু ওই গ্রামের বাসিন্দা রশিদুল ইসলামের ছেলে।এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।