মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জাতি গঠনে দক্ষ শিক্ষক চাই : গভর্নর

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
শিক্ষকরা জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে দেশের প্রয়োজনে অবদান রাখেন। সমৃদ্ধ জাতি গঠনে আমাদের দক্ষ শিক্ষকের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গতকাল সোমবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী ৩৪ শিক্ষকের হাতে সনদ তুলে দেন ড. আহসান এইচ মনসুর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংককে বর্তমান গভর্নর দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। পাশাপাশি ড. ফরাসউদ্দিন আশা প্রকাশ করেন, সরকারের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেল এবং গভর্নর পদটিকে সাংবিধানিক পদে অনুমোদনের জন্য উদ্যোগ গ্রহণ করবেন ড. আহসান এইচ মনসুর।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com