মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরে বলেছেন, রোহিঙ্গাদের জন্মভূমির সঙ্গে তাদের নাড়ির সম্পর্ক ছিন্ন করা যাবে না। তাই কেবল বক্তব্যে সীমাবদ্ধ না থেকে তাদের দেশে ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই সময়। ২০১৭ সালের পর থেকে দীর্ঘ আট বছরে কক্সবাজারের স্থানীয় জনগণ রোহিঙ্গাদের জন্য অসীম ত্যাগ স্বীকার করেছেন উল্লেখ করে তিনি বলেন, দেশীয় উৎস থেকে আর কোনো সম্পদ জোগাড় করা সম্ভব নয়। তাই সংকট নিরসনে বৈশ্বিক সহযোগিতা এখন অত্যন্ত জরুরি।

অধ্যাপক ইউনূস বলেন, আসিয়ান ও প্রতিবেশী দেশগুলোকে আরো সক্রিয়ভাবে রাখাইন ও পার্শ্ববর্তী অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মানবপাচার, মাদক চোরাচালান ও ক্ষুদ্র অস্ত্রের অবৈধ ব্যবসার মতো আন্ত সীমান্ত অপরাধ দমনেও উদ্যোগী হতে হবে।প্রধান উপদেষ্টা বলেন, ‘গত রমজান মাসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও আমি কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার সঙ্গে একত্রে ইফতার করেছি। আমরা স্পষ্টভাবে রোহিঙ্গাদের আকুল ইচ্ছা শুনেছি, যত দ্রুত সম্ভব তারা তাদের ঘরে ফিরে যেতে চায়।’ রোহিঙ্গাদের আশ্বস্ত করে তিনি বলেন, বাংলাদেশ তাদের পাশে রয়েছে এবং তাদের মাতৃভূমিতে দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য কাজ চালিয়ে যাবে।

অনুষ্ঠানে রোহিঙ্গা গণহত্যা দিবস স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অন্যদের মধ্যে অনুষ্ঠানে বত্তৃদ্ধতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক, রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সহকারী হাইকমিশনার রাউফ মাজু। বিভিন্ন দেশের কূটনীতিক, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা সংলাপে যোগ দেন।রোহিঙ্গা শিবিরে কালো দিবস পালন : বাংলাদেশে রোহিঙ্গা ঢলের আট বছর পূর্তি উপলক্ষে ২০১৭ সালের ২৫ আগস্ট স্মরণে রোহিঙ্গা শিবিরে কালো দিবস বা গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা। এ উপলক্ষে গতকাল সকালে রোহিঙ্গারা শিবিরে মিছিল ও সমাবেশের আয়োজন করে। দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে আট বছর ধরে। সকাল ১০টার পর থেকে উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর শিবিরে ফুটবল মাঠে এবং ৯ নম্বর শিবিরের বালুর মাঠে সমাবেশ করে রোহিঙ্গারা। সমাবেশে শত শত রোহিঙ্গা মায়ানমারে ‘গণহত্যা বন্ধ করো, গণহত্যা বন্ধ করো’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com