যেহেতু সবাই নির্বাচনমুখী হয়েছে, নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।’ সীমান্ত কতটা নিরাপদ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। বর্ডার বেল্টে আমাদের যেসব জনগণ আছেন, তাঁরা কিন্তু খুবই সচেতন।’সরকারিভাবে আলু কেনা হবে : জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বছর আলু উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা আলুর দাম পাচ্ছেন না। কৃষকদের ক্ষতি কমাতে সরকারিভাবে কিছু আলু কেনা হবে। তিনি আরো বলেন, ‘বিএডিসির টিস্যু কালচার কেন্দ্রে আলু, আনারস, খেজুর, বিভিন্ন ফুলের টিস্যু কালচার করা হচ্ছে।