জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রের ‘চাকরি বিধি’ অনুসারে অফিস সহায়ককে দায়িত্ব পালন করতে হয়। সাধারণত অফিসের ফাইলপত্র আনা-নেওয়া, যথাস্থানে রাখা, অফিসের দরকারি জিনিসপত্র রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয় এ পদের কর্মীকে। এ ছাড়া অফিসের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কাজ করতে হয় অফিস সহায়ককে। এ পদটি আগে ‘পিয়ন’ নামে পরিচিত ছিল।কর্মকর্তাদের বিভিন্ন কাজে সহায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন অফিস সহায়করা।








