অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘দেড় দশক ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। তাঁর শাসনব্যবস্থা ছিল—‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।একদলীয় স্বৈরশাসন থেকে মানুষ মুক্তি পেলেও তারা নতুন কোনো জিম্মিদশায় ফিরতে চায় না। পিআর পদ্ধতিতেই দেশে সত্যিকারের প্রতিনিধিত্বশীল নির্বাচন সম্ভব।’জামায়াতের এই নেতা বলেন, ‘কোরআন-সুন্নাহভিত্তিক রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা চালু করলেই কেবল মানুষের মুক্তি সম্ভব। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।তিনি বলেন, ‘মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্বই পারে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে। জামায়াতে ইসলামী এমন নেতৃত্ব তৈরির কাজ করছে।’সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসেন।সম্মেলনে আরো বক্তব্য দেন নগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, জসিম উদ্দিন সরকার, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, তৌহিদুর রহমান সুইট ও সালাউদ্দিন আহমেদ।








