শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মানিকমিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গুম ও খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।তারা গুম কমিশনকে পাবলিকলি আনতে ও পাবলিক শুনানি করতে ব্যর্থ হয়েছে। এর জবাবদিহি তাদের করতে হবে।’তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়ীদের বের করার চেষ্টা করবে বলে আশা করছি। গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।আজকে প্রমাণিত হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে। এই দেশের মাটিতে তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না।








