মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মরদেহ পোড়ানোর বিচার শুরু

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় পাঁচজনের মরদেহের সঙ্গে মরণাপন্ন একজনকে পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিরা যে আবেদন করেছিলেন, অভিযোগ গঠনের আদেশে সেই আবেদন নাকচ করা হয়েছে।

অভিযোগ গঠনের আদেশের আগে এই আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।গ্রেপ্তার আসামিদের মধ্যে শেখ আবজালুল হক ট্রাইব্যুনালে দোষ স্বীকার করেছেন। বিষয়টি উল্লেখ করে ট্রাইব্যুনাল আদেশে বলেন, ‘এই মামলার সব আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলো। এর মধ্যে একজন আসামি আবজালুল হক অপরাধ স্বীকার করে অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হতে চেয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com