মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য কিনতে গিয়ে ট্রাকচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর কোতোয়ালি থানার রাজাপুকুর লেইনে এ ঘটনা ঘটে। নিহত রণজিত কর্মকার (৭০) রাজাপুকুর লেইনে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় সোনার গহনা তৈরির কারিগর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পণ্য কেনার জন্য হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে ওই বৃদ্ধ ট্রাকের চাকায় পিষ্ট হন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা স্বপন দাশ জানান, রণজিত কর্মকার ৪০ বছরেরও বেশিসময় ধরে রাজাপুকুর লেইনে বসবাস করেন। বার্ধক্যজনিত কারণে তার স্বাভাবিক হাঁটাচলায় সমস্যা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে টিসিবির পণ্য বিক্রির পরিবেশক প্রতিষ্ঠান (ডিলার) মেসার্স রাশেদা এন্টারপ্রাইজের ট্রাক রাজাপুকুর লেনে প্রবেশ করে। ট্রাকটি অন্যান্য সময়ের মতো গলির ভেতরে অপেক্ষাকৃত উঁচু স্থানে লোকনাথ মন্দিরের সামনে পার্কিংয়ের জন্য এগোচ্ছিল। এ সময় লোকজন সেটিকে অনুসরণ করে দৌড়াতে থাকেন।

স্বপন দাশ বলেন, আমি রাস্তায় দাঁড়ানো ছিলাম। দেখলাম, ট্রাকের পেছনে-পেছনে অনেক লোকজন দৌড়ে আসছিল। নারী-পুরুষ অনেকেই ছিল। ট্রাক পাহাড়ের ওপর ওঠার সময় রণজিতও হুড়োহুড়ির মধ্যে ঢুকে পড়ে। কিন্তু উঁচু স্থানে উঠতে গিয়ে ট্রাকটির সম্ভবত ব্রেক ফেল হয়। তখন সেটা আপনাআপনি নিচের দিকে নেমে যেতে থাকে। লোকজনের হুড়োহুড়ির মধ্যে ধাক্কা খেয়ে রণজিত রাস্তায় পড়ে যান। তখন ট্রাকের চাকা তার শরীরের ওপর উঠে যায়। আমরা ট্রাকের চাকার নিচ থেকে তাকে টেনে বের করি। গুরুতর আহত রণজিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। ১৫-২০ মিনিট পর খবর আসে, উনি মারা গেছেন।কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, টিসিবির পণ্য নেয়ার জন্য হুড়োহুড়ির মধ্যে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে চাপা দেয়। পরে উনাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ট্রাকের চালককে আটক করে আমাদের হেফাজতে রেখেছি। নিহতের পরিবার মামলা করলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com