সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রাজকন্যা কোমায়

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের জ্যেষ্ঠ কন্যা দুই বছরেরও বেশি সময় ধরে কোমায় রয়েছেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে কুকুর প্রশিক্ষণের সময় হৃদযন্ত্রের সমস্যার কারণে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন রাজকন্যা বাজরাকিতিয়াভা মহিদল। তখন থেকেই তিনি অচেতন রয়েছেন।

রাজপ্রাসাদ কার্যালয় গত শুক্রবার দুই বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো তার শারীরিক অবস্থা নিয়ে জানিয়েছে।তিনি গুরুতর রক্ত সংক্রমণে ভুগছেন। এরপর মঙ্গলবার জারি করা দ্বিতীয় আপডেটে বলা হয়েছে, চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

রাজপরিবারের ব্যুরো থেকে বিবৃতিতে বলা হয়, ‘চিকিৎসক দল জানিয়েছে তার রক্তচাপ এখনও নিম্ন স্তরে রয়েছে, যার জন্য তার ক্রমাগত চিকিৎসার প্রয়োজন। রক্তচাপ স্থিতিশীল করার জন্য ওষুধ, কিডনির কার্যকারিতা এবং শ্বাস-প্রশ্বাস ঠিক রাখার জন্য চিকিৎসা সরঞ্জামের ব্যবহার এবং অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।

এই আইনের অধীনে প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। উল্লেখ্য, নাখন রাতচাসিমা প্রদেশের খাও ইয়াই ন্যাশনাল পার্কে ২০২২ সালে সামরিক কুকুর প্রশিক্ষণ সেশনে দৌড়ানোর সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন রাজকন্যা। এরপর তাকে প্যাক চং নানা হাসপাতালে নেওয়া হয় এবং পরে হেলিকপ্টারে করে ব্যাংককের কিং চুলালংকর্ন মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়।সূত্র : এএফপি

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com