মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

করপোরেট খবর

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
ইউনিয়ন ব্যাংক : ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ৪৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফরীদ উদদীন আহমদ। সভায় পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, মোহাম্মদ সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


করপোরেট খবর

পূবালী ব্যাংক : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে পূবালী ব্যাংক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। আরো উপস্থিত ছিলেন ডিএমডি মোহাম্মদ ইছা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি 


করপোরেট খবর

ওয়ান ব্যাংক : ওয়ান ব্যাংকের ৫৪ জন স্পেশাল ক্যাডার অফিসার ও ক্যাডার অফিসার ব্যাংকে যোগ দিয়েছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিয়ে নবীনদের স্বাগত জানান ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ, এএমডি আবু জাফর মো. সালেহ এবং হেড অব ইসলামী ব্যাংকিং জন সরকার, ডিএমডি, কম্পানি সেক্রেটারি, হেড অব এইচআর মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি 


করপোরেট খবর

লাফার্জহোলসিম : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দুই কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ। লাফার্জহোলসিমের হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর এ কে এম আতিকুর রহমান এবং বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নিল সেভিও আজাভেদো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে এই চেক হস্তান্তর করেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com