পহেলা সেপ্টেম্বর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।সংবাদ সম্মেলনের আগে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সঞ্চালনায় কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।সাত দিনের কর্মসূচি : ৩১ আগস্ট রবিবার দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতা ও বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেবেন।








