মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ডাকসুতে ৫০৯ মনোনয়নপত্র দাখিল, হল সংসদে ১১০৯

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে গতকাল বুধবার বিকেল ৫টায়। ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও মনোনয়নপত্র দাখিল করা হয়েছে ৫০৯টি। আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এক হাজার ৪২৭টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও মনোনয়ন দাখিল করা হয়েছে এক হাজার ১০৯টি।

গতকাল বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় মনোনয়নপত্র বিতরণ শেষে প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

’ এ ছাড়া হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট এক হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি করা হয়েছিল এক হাজার ৪২৭টি মনোনয়নপত্র। জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র।

হলভিত্তিক মনোনয়নপত্র জমার পরিসংখ্যান : ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৭০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১টি, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২টি, জগন্নাথ হলে ৫৯টি, ফজলুল হক মুসলিম হলে ৬৫টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮১টি, রোকেয়া হলে ৪৫টি, সূর্য সেন হলে ৭৯টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬৫টি, শামসুন নাহার হলে ৩৬টি, কবি জসীমউদ্দীন হলে ৭০টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৮টি, শেখ মুজিবুর রহমান হলে ৬৮টি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬টি, অমর একুশে হলে ৮১টি, কবি সুফিয়া কামাল হলে ৪০টি, বিজয় একাত্তর হলে ৭৬টি এবং স্যার এ এফ রহমান হলে ৬৭টি।

কাজ চলতেছে। আমরা দ্রুত কাজ করার চেষ্টা করছি, যাতে কালকের দিনের মধ্যে এটা মোটামুটি আমরা গুছিয়ে ফেলতে পারি। আমাদের আগে যে নির্ধারিত শিডিউল, সেটা অনুযায়ী যাতে আমরা প্রার্থীদের খসড়া তালিকাটা প্রকাশ করতে পারি সেই ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি।’

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন নিয়ে তিনি বলেন, ‘একটা বিশেষ হলের কথা আপনারা জেনেছেন। আমরা সঙ্গে সঙ্গে তদন্ত কমিটি করেছি। জরুরি মিটিং করে তদন্ত কমিটি কালকে সারা দিন রিপোর্ট তৈরি করে আমাদের হাতে দিয়েছে রাতে। আমরা আজ (বুধবার) এই শিডিউলের কারণে সেই তদন্ত কমিটির রিপোর্টটা এখনো দেখতে পারিনি। আমাদের ৬টায় মিটিং আছে। তদন্ত কমিটির রিপোর্ট কী এলো, তখন সেটা আমরা দেখতে পারব। আচরণবিধির বিষয়ে আবারও বলছি, এই পর্যন্ত যে কটি অভিযোগ আপনাদের সামনে এসেছে, সঙ্গে সঙ্গে আমাদের সম্মানিত কমিশনের সদস্যরা তাদের সতর্ক করে দিয়েছেন এবং তারা মেনে নিয়েছে।’

কাদের-বাকেরকে নিয়ে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা : এদিকে ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তাদের এই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। তাদের প্যানেল থেকে সহসভাপতি পদে আব্দুল কাদের, সাধারণ সম্পাদক পদে মো. আবু বাকের মজুমদার, সহসাধারণ সম্পাদক পদে আশরেফা খাতুন নির্বাচন করবেন।

‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর পূর্ণাঙ্গ প্যানেলে আছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আনিকা তাহসিনা, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আহাদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ, ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহম্মেদ রিফাত, ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. ঈসমাইল হোসেন রুদ্র। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে তাঁরা ১৫ জুলাই আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন দিয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ১৩ জনের নাম ঘোষণা করা হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামের প্যানেল ঘোষণা : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশও ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামের প্যানেল ঘোষণা করেছে। গতকাল বিকেল সাড়ে ৩টায় চিফ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল শেষে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। তাদের প্যানেল থেকে সহসভাপতি পদে ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক পদে খায়রুল আহসান মারজান, সহসাধারণ সম্পাদক পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিন নির্বাচন করবেন। পাশাপাশি সম্পাদক পদের ১৩টির মধ্যে ১২টি পদে প্যানেল থেকে যাঁরা নির্বাচন করবেন তাঁদের নামও ঘোষণা করা হয়েছে। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটিতে জুলাই আন্দোলনের আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন জানিয়ে প্রার্থী দেয়নি তারা। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ১৩ জনের নাম ঘোষণা করা হয়েছে।

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ নামের স্বতন্ত্র প্যানেল ঘোষণা : এদিকে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ নামের স্বতন্ত্র ২৫ সদস্যের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেলটি ঘোষণা করা হয়েছে। সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সহসভাপতি পদে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক মো. জামাল উদ্দীন খালিদ, সাধারণ সম্পাদক পদে জাতীয় নাগরিক পার্টি থেকে সদ্য বহিষ্কার হওয়া মো. আবু সায়াদ বিন মাহিন সরকার, সহসাধারণ সম্পাদক পদে ফাতেহা শারমিন (এ্যানি) নির্বাচন করবেন। সম্পাদক ১২টি পদের মধ্যে মানবাধিকার ও আইন সম্পাদক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সংবাদ সম্মেলনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটিতে জুলাই আন্দোলনের আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন জানিয়ে প্রার্থী দেওয়া হবে না বলে জানিয়েছেন তাঁরা। আর দুটি সম্পাদক পদে আগামী ২৫ আগস্টের মধ্যে প্রার্থিতা ঘোষণা করবেন তাঁরা। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ১৩ জনের নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে ডাকসু নির্বাচনে ১৫ সদস্যের যৌথ প্যানেল ঘোষণা করেছে তিনটি বামপন্থী ছাত্রসংগঠন। ছাত্রসংগঠনগুলো হলো ছাত্র ইউনিয়ন (মাহির-বাহাউদ্দিন), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) ও ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদ)। ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ নামের এই প্যানেলে মো. নাইম হাসানকে (হৃদয়) সহসভাপতি, এনামুল হাসান অনয়কে সাধারণ সম্পাদক এবং অদিতি ইসলামকে সহসাধারণ সম্পাদক প্রার্থী করা হয়েছে। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই প্যানেল ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজা।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন  হলের বাইরে আট কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ আগস্ট দুপুর ১টায়।

এ ছাড়া হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট এক হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি করা হয়েছিল এক হাজার ৪২৭টি মনোনয়নপত্র। জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com