সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যাত্রা শুরু করেছে নির্বাচনী ট্রেন

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে দেশ। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনও (ইসি) জোর প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি।খসড়া ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ৪৫ লাখ ভোটার। মৃত ও কর্তনে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। হালনাগাদ তালিকায় এবার নতুন ভোটার হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন।

ইসির তথ্য অনুযায়ী, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৬৭ জন। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১০ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ২৬৯ জন।সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার ২৪১ জন। সেই হিসেবে গত এক দশকে নতুন ভোটার বেড়েছে তিন কোটি ২৫ লাখ ১৫ হাজার ৫২০ জন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই সোয়া তিন কোটি ভোটার, যাঁদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ভোট নিয়ে তরুণদের বিগত দিনের আক্ষেপ আর সামনের দিনের অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দেওয়ার প্রবল আগ্রহ বিভিন্ন দল ও প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে ফেলবে।

যেকোনো নির্বাচনে তরুণদের ভূমিকা ব্যাপক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলে উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. সিদ্দিক আহমদ চৌধুরী বলেছেন, গত তিনটি নির্বাচনে তরুণসমাজ তাদের প্রত্যাশা অনুযায়ী ভোট দিতে পারেনি। ভোটবঞ্চিত এসব তরুণ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মাঠে নেমে বিরাট একটি গণ-অভ্যুত্থান বা বিপ্লব ঘটিয়ে ফেলেছে। এই তরুণ ভোটাররা কোন দিকে ঝুঁকছে, সেটা হবে বিশাল ফ্যাক্টর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের মোড় ঘুরিয়ে দিতে পারে তারা।

সার্বিক বিবেচনায় এবারের নির্বাচন থেকে বড় একটি রাজনৈতিক দল আপাতত নির্বাসিত এবং নির্বাচনের মাঠ থেকে বিতাড়িত। অন্যদিকে গড়ে উঠেছে নতুন নতুন বেশ কিছু রাজনৈতিক দল, যারা প্রথমবারের মতো সরাসরি নির্বাচনের মাঠে নামছে। আপাতদৃষ্টিতে নির্বাচনী মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেকটাই এগিয়ে রয়েছে। রাজনীতি ও ভোটের মাঠে সবচেয়ে বৃহৎ দল হওয়ার কারণে দলটির সম্ভাব্য প্রার্থীর সংখ্যাও অনেক বেশি। ভোট সামনে রেখে জামায়াতে ইসলামী আগেভাগেই বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী ঘোষণা দিয়ে রেখেছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ নির্বাচনী আসনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের একটি অংশ এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনের প্রস্তুতি হিসাবে দেশজুড়ে পদযাত্রা করেছে।

ফ্যাসিবাদের পতন-পরবর্তী নির্বাচনে ভোটারদের কদর অন্যরকমভাবে বেশি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁরা মনে করেন, প্রার্থীদেরও অবতীর্ণ হতে হবে কঠিন পরীক্ষায়। ভোটের মাঠে সঠিক প্রার্থী বাছাই রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হবে। কারণ দেশের মানুষ রাজনীতির নতুন বন্দোবস্ত চায়। তাই এবারের নির্বাচনে অংশ নেওয়া সব দলকে প্রার্থী যাচাই-বাছাই এবং নির্বাচনী ইশতেহার ঘোষণার ক্ষেত্রে যুগোপযোগী কর্মকৌশল গ্রহণ করতে হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com