মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গণতন্ত্রের পথে বিভেদে সংকট গড়ে

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক দল ও নেতাদের উদ্দেশ করে বলেছেন, যদি গণতন্ত্র উত্তরণের পথ সংকটে পড়ে, রাষ্ট্র ও রাজনীতিতে জনগণ অধিকার প্রয়োগ না করতে পারে, তাহলে সামগ্রিকভাবে সবাইকে এবং পুরো রাষ্ট্রকে সমস্যায় পড়তে হবে।গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দেড় দশকেরও বেশি সময় পর নির্ভয়ে নিজেদের প্রার্থীকে ভোট দিয়ে, নিজেদের মেনিফেস্টোকে বাস্তবায়ন করার সুযোগ পাবে। তবে আমাদের সহকর্মী ও কোনো কোনো রাজনৈতিক দলের তাদের সদস্যদের বক্তব্যে নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে জনগণের মনে নানা জিজ্ঞাসা জন্ম দিয়েছে।গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নিজেদের মধ্যে বিভেদ তৈরি হলে, রাষ্ট্র ও রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে।’তিনি বলেন, সংবিধান বা লিখিত বিধি-বিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রাষ্ট্র ও রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয়, তাহলে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের যে অধিকার, যে চর্চা, তার মধ্য দিয়ে রাষ্ট্র ও জনগণ শক্তিশালী হয়ে ওঠে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীরবিক্রম বলেন, ‘পৃথিবীর সব দেশে সংবিধান সংশোধন করেন নির্বাচিত প্রতিনিধি।কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক, যারা কেউ আমেরিকা থেকে এসেছে, লন্ডন থেকে এসেছে; যাদের এই ১৭ বছরের আন্দোলন, জুলাই-আগস্টে কোনো অবদান নেই, তারা বাংলাদেশের সংবিধান ছুড়ে ফেলতে চায়।’অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান। শোক প্রস্তাব তুলে ধরেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী। এ সময় শহীদ ও গুম হওয়া পরিবারের তিনজন সদস্যও বক্তব্য দেন।স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন প্রমুখ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com