এরপর কবুতর অবমুক্তি ও বেলুন ওড়ানোর মাধ্যমে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি হেলিপ্যাড থেকে শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে বোটানিক্যাল গার্ডেন সড়ক হয়ে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।উদযাপনের আয়োজক কমিটির আহ্বায়ক ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।








